শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমরাজনীতিএনসিপি নেতাদের ঔদ্ধত্য দেখে মনে হচ্ছে তারা সরকার গঠনের দ্বারপ্রান্তে’ : নুরুল হক নুর

এনসিপি নেতাদের ঔদ্ধত্য দেখে মনে হচ্ছে তারা সরকার গঠনের দ্বারপ্রান্তে’ : নুরুল হক নুর

favicon
অনলাইন সংস্করণ
এনসিপি নেতাদের ঔদ্ধত্য দেখে মনে হচ্ছে তারা সরকার গঠনের দ্বারপ্রান্তে’ : নুরুল হক নুর

এনসিপি নেতাদের আচরণ ও বক্তব্যে ঔদ্ধত্য-অহমিকার প্রকাশ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, “তাদের আচরণ দেখে মনে হচ্ছে, তারা যেন সরকার গঠনের দ্বারপ্রান্তে চলে গেছে। মনে হচ্ছে, আমরা নাকি জোট করার জন্য বা মন্ত্রী হওয়ার জন্য তাদের পেছনে লাইন ধরব।”


সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।


নুরুল হক নুর বলেন, “গ্রামে একটা কথা আছে— অল্প পানির মাছ হঠাৎ বেশি পানিতে পড়লে কী করবে, বুঝে পায় না। আবার অল্প পয়সার মালিক হঠাৎ ধনী হলে সেটা দেখানোর জন্য বিড়াল-কুকুর নিয়ে রাস্তায় ঘোরে।”


তিনি আরও বলেন, “আমি দেখলাম, এনসিপির কিছু ছোট ভাই ও আমাদের সহকর্মী যারা আছেন, তাদের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট যে দলের একাংশ তাদের নেতৃত্ব টিকিয়ে রাখতে চায় না যে এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হোক।”


নুরুল হক নুর বলেন, “এনসিপির মূল নেতৃত্ব হিসেবে আক্তার ও নাহিদকে ধরা হয়। অথচ ২০১৯ সালে তারা ছাত্র অধিকার পরিষদের ব্যানারে আমাদের নেতৃত্ব মেনে নির্বাচনে অংশ নিয়েছিল।”


তিনি জানান, অসুস্থতা সত্ত্বেও তিনি সম্প্রতি এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার আলোচনায় অংশ নিয়েছেন।

তার ভাষায়, “শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতা উপলব্ধি করেছেন, গণ-অভ্যুত্থানের পর যদি তরুণরা রাজনীতিতে অবস্থান নিতে না পারে, তাহলে পুরনো রাজনৈতিক কালচার আবারও আধিপত্য বিস্তার করবে। তরুণদের টাকা-পয়সা বা পেশিশক্তি নেই, তাই তারা টিকে থাকতে পারবে না।”


তিনি বলেন, “যদি বাস্তবতা বুঝে এনসিপি ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়, সেটা দেশের জন্য ভালো হবে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এ বিষয়ে ইতিবাচক।”