বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতিক্ষমতায় এলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও জাতীয়করণে কমিশন গঠন করবে বিএনপি: তারেক রহমান

ক্ষমতায় এলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও জাতীয়করণে কমিশন গঠন করবে বিএনপি: তারেক রহমান

favicon
অনলাইন সংস্করণ
ক্ষমতায় এলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও জাতীয়করণে কমিশন গঠন করবে বিএনপি: তারেক রহমান

আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় এলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত ও শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের এক সমাবেশে তিনি এ প্রতিশ্রুতি দেন।


তারেক রহমান বলেন, “পারিবারিক পাঠশালার গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের জীবনে প্রথম রোল মডেল হচ্ছেন শিক্ষকরা। কিন্তু শিক্ষকরা যদি আর্থিক ও সামাজিক টানাপোড়েনে থাকেন, তাহলে শিক্ষার্থীদের সামনে নিজেদের রোল মডেল হিসেবে উপস্থাপন করা সম্ভব হয় না।”


তিনি জানান, বিএনপি এমন একটি শিক্ষাব্যবস্থা গঠনের পরিকল্পনা করছে, যেখানে শিক্ষকরা আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষার্থীদের সামনে রোল মডেল হিসেবে দাঁড়াতে পারবেন।


বিএনপি চেয়ারম্যানের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা তারেক রহমান আরও বলেন, “দেশের স্কুল-মাদরাসার শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করে শিক্ষকতা পেশাকে প্রতিযোগিতামূলক ও সম্মানজনক করে গড়ে তুলতে হবে।”


তিনি জোর দিয়ে বলেন, “শিক্ষকতা পেশা কোনো উপায়হীন বিকল্প নয়; বরং মেধাবীদের জন্য এটি হতে হবে প্রথম পছন্দের পেশা। বিএনপি সেই লক্ষ্যেই শিক্ষক নিয়োগ ও শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলবে।”


দুর্নীতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, “সমাজকে দুর্নীতিমুক্ত করতে হলে শিক্ষক সমাজকে সামনে আসতে হবে। কারণ শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল হয়, দুর্নীতিবাজদের উত্থানে তা কলুষিত হয়।”