বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতিইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম: বিএনপি মহাসচিব দ্রুত নিরাপদ ফেরতের আহ্বান

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম: বিএনপি মহাসচিব দ্রুত নিরাপদ ফেরতের আহ্বান

favicon
অনলাইন সংস্করণ
ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম: বিএনপি মহাসচিব দ্রুত নিরাপদ ফেরতের আহ্বান

ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে দ্রুত এবং নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই আবেদন করেন।


জানা যায়, সকালে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গাজা অভিমুখী ‘কনশেনস’ জাহাজ থেকে শহিদুল আলমকে আটক করে আইডিএফ (ইসরায়েলি ডিফেন্স ফোর্স)। তিনি নিজেই ফেসবুকে দেওয়া একটি ভিডিও বার্তায় এই ঘটনাটি নিশ্চিত করেছেন।


ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, তিনি বাংলাদেশি একজন আলোকচিত্রী ও লেখক এবং সমুদ্রে আটক করা হয়েছে। তিনি জানান, “আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা শক্তির সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে।” কণ্ঠে উদ্বেগ প্রকাশ করে তিনি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বানও জানান।


এর আগে গতকাল তিনি একটি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন যে, বুধবার ভোর দিকে তারা ‘রেড জোন’ বা বিপজ্জনক এলাকায় পৌঁছাতে পারেন। বর্তমানে তার অবস্থান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে এবং বিএনপি মহাসচিবসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও নাগরিক সংগঠন দ্রুততর কূটনৈতিক ও মানবিক উদ্যোগ গ্রহণের কথা বলছে।