সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › শুধু জনশক্তি নয়, সৌদি আরবে বাংলাদেশি পণ্যের বিকল্প বাজারের সম্ভাবনা

শুধু জনশক্তি নয়, সৌদি আরবে বাংলাদেশি পণ্যের বিকল্প বাজারের সম্ভাবনা

favicon
অনলাইন সংস্করণ
শুধু জনশক্তি নয়, সৌদি আরবে বাংলাদেশি পণ্যের বিকল্প বাজারের সম্ভাবনা

শুধু জনশক্তি রপ্তানি নয়, সৌদি আরবে বাংলাদেশি পণ্যের বিকল্প বাজার তৈরির সুযোগও দ্রুত বাড়ছে। পাট ও পাটজাত দ্রব্য, টেক্সটাইল, হালাল খাদ্য, চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিংসহ নানা খাতে ইতিমধ্যে সম্ভাবনার দুয়ার খুলেছে। এছাড়া ওষুধ ও স্বাস্থ্য সহায়ক পণ্য সৌদি বাজারে জনপ্রিয় করারও বিশাল সুযোগ রয়েছে বলে মনে করছেন উদ্যোক্তারা।


তাদের মতে, বৈশ্বিক অর্থনীতিতে বর্তমানে নানামুখী চ্যালেঞ্জ বিরাজ করছে। বিভিন্ন দেশে উচ্চশুল্ক ও অশুল্ক বাধা তৈরি হওয়ায় নতুন বাজার খোঁজার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সৌদি আরব বাংলাদেশের জন্য হতে পারে সবচেয়ে উপযুক্ত বাজারগুলোর একটি।


সৌদিতে অবস্থানরত বড় সংখ্যক বাংলাদেশি প্রবাসীও এ বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই)-এর সভাপতি আশরাফুল হক চৌধুরী বলেন,


“সৌদি আরবের সঙ্গে বর্তমানে আমাদের যে পরিমাণ বাণিজ্য হচ্ছে এবং দেশটিতে যত জনশক্তি কাজ করছে, আগামী পাঁচ বছরের মধ্যে আমরা সেটি দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছি।”