বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতিতিনশ আসনে প্রার্থী দেবে গণতন্ত্র মঞ্চ, প্রথম দফায় ১৪০ জনের নাম ঘোষণা

তিনশ আসনে প্রার্থী দেবে গণতন্ত্র মঞ্চ, প্রথম দফায় ১৪০ জনের নাম ঘোষণা

favicon
অনলাইন সংস্করণ
তিনশ আসনে প্রার্থী দেবে গণতন্ত্র মঞ্চ, প্রথম দফায় ১৪০ জনের নাম ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে ছয় দলীয় জোট গণতন্ত্র মঞ্চ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম প্রথম দফায় ১৪০ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।


গণতন্ত্র মঞ্চের ছয়টি দলের শীর্ষ নেতাদের মধ্যে মনোনীত প্রার্থীরা হলেন—


নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বগুড়া-২ আসন

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঢাকা-৮ আসন

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন

জেএসডির সহসভাপতি তানিয়া রব, লক্ষ্মীপুর-৪ আসন

জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ফেনী-৩ আসন

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, কিশোরগঞ্জ-৫ আসন

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, জামালপুর-৫ আসন


সংবাদ সম্মেলনে হাসনাত কাইয়ূম জানান, বাকি আসনগুলোতেও শিগগিরই প্রার্থীর নাম ঘোষণা করা হবে। জোটের লক্ষ্য—দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠন।