বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতিসরকারের ৫ উপদেষ্টা শেখ হাসিনার সঙ্গে ষড়যন্ত্রে জড়িত: রাশেদ খান

সরকারের ৫ উপদেষ্টা শেখ হাসিনার সঙ্গে ষড়যন্ত্রে জড়িত: রাশেদ খান

favicon
অনলাইন সংস্করণ
সরকারের ৫ উপদেষ্টা শেখ হাসিনার সঙ্গে ষড়যন্ত্রে জড়িত: রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, সরকারের পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।


বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীতে ঐক্যমত কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আজকের আলোচনা দেখে মনে হয়েছে, আমরা যেন নতুন করে আলোচনা শুরু করছি, অথচ আজ চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা মিলে ষড়যন্ত্র করছেন।”


তিনি অভিযোগ করেন, ঐক্যমত কমিশনের কয়েকটি দল আগের অবস্থান থেকে সরে গেছে। “গত বৈঠকে তারা বলেছিল একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট চায়, কিন্তু আজ বলছে নির্বাচনের আগে গণভোট। এই দ্বিচারিতা জনগণ পছন্দ করে না,” বলেন রাশেদ খান।


তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ও বিশ্বাসের অভাবের কারণেই জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের প্রস্তাব এসেছে। “আমাদের মধ্যে যদি পারস্পরিক বিশ্বাস থাকত, তাহলে গণভোটের প্রয়োজন হতো না,” যোগ করেন তিনি।


রাশেদ খান বলেন, “নয়টি দল মিলে আলোচনা করছি, কিন্তু মতপার্থক্য বাড়ছে। এভাবে চললে আরও এক মাসেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে না।”