শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমখেলাইসরায়েলি খেলোয়াড়দের ভিসা দেবে না ইন্দোনেশিয়া, জাকার্তায় বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ অনিশ্চিত

ইসরায়েলি খেলোয়াড়দের ভিসা দেবে না ইন্দোনেশিয়া, জাকার্তায় বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ অনিশ্চিত

favicon
অনলাইন সংস্করণ
ইসরায়েলি খেলোয়াড়দের ভিসা দেবে না ইন্দোনেশিয়া, জাকার্তায় বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ অনিশ্চিত

ইন্দোনেশিয়া সরকার ঘোষণা করেছে, জাকার্তায় অনুষ্ঠিতব্য বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ইসরায়েলি খেলোয়াড়দের ভিসা দেওয়া হবে না। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।


আগামী ১৯ অক্টোবর জাকার্তায় শুরু হতে যাওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৮৬টি দেশ অংশ নিচ্ছে, যার মধ্যে ইসরায়েলও রয়েছে। ইসরায়েলি দলের অন্যতম তারকা হলেন ২০২০ টোকিও অলিম্পিকের স্বর্ণপদকজয়ী ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আরতেম দোলগোপিয়াত। তবে ইন্দোনেশিয়ার সিদ্ধান্তে এখন তাদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।


ইন্দোনেশিয়ার আইনমন্ত্রী ইউস্রিল ইহজা মাহেন্দ্র শনিবার এক ভিডিও বিবৃতিতে বলেন,


“সরকার জাকার্তায় অনুষ্ঠিত বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ইসরায়েলি খেলোয়াড়দের ভিসা দেবে না।”


তিনি আরও জানান, এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর নির্দেশে নেওয়া হয়েছে।

তবে সম্প্রতি জাতিসংঘে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট প্রাবোও বলেছিলেন,


“আমাদের অবশ্যই ইসরায়েলের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি স্বীকার করতে হবে—তবেই প্রকৃত শান্তি সম্ভব।”


ইন্দোনেশিয়ার জিমন্যাস্টিকস ফেডারেশন শুরুতে ছয়জন ইসরায়েলি অ্যাথলেটের জন্য ভিসা স্পন্সর করার আবেদন করেছিল, কিন্তু পরে সামাজিক ও রাজনৈতিক চাপে সেটি প্রত্যাহার করে নেয়।


সাম্প্রতিক দিনগুলোতে ইন্দোনেশিয়ার রাজনীতিবিদ, ইসলামী সংগঠন ও সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের দাবি,


“গাজায় গণহত্যা চালানো একটি দেশের খেলোয়াড়দের ইন্দোনেশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া অনৈতিক।”


ইসরায়েলি জিমন্যাস্টিকস ফেডারেশন এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

বিশ্বজুড়ে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলবিরোধী মনোভাব সংস্কৃতি ও ক্রীড়া অঙ্গনেও ছড়িয়ে পড়ছে, এবং ইন্দোনেশিয়ার এই সিদ্ধান্ত তারই সাম্প্রতিক উদাহরণ।