বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতিকোনো দলের সঙ্গে সমঝোতা হয়নি, ৩০০ আসনেই প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ: নুরুল হক নুর

কোনো দলের সঙ্গে সমঝোতা হয়নি, ৩০০ আসনেই প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ: নুরুল হক নুর

favicon
অনলাইন সংস্করণ
কোনো দলের সঙ্গে সমঝোতা হয়নি, ৩০০ আসনেই প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ: নুরুল হক নুর

গণ অধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট বা আসন সমঝোতা করেনি, বরং আসন্ন নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।


বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।


নুর লিখেছেন,


“গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও বলা হয়নি যে আমরা কোনো দলের সঙ্গে জোট বা আসন সমঝোতা করেছি। গত এক বছরে অন্তত এক শবার মিডিয়ার সামনে বলেছি—আমাদের কারো সঙ্গে জোট বা আসন সমঝোতা হয়নি।”


তিনি আরও জানান,


“নির্বাচন ঘনিয়ে আসায় কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে, তবে আমাদের প্রস্তুতি ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার জন্য। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আশা করি, এ মাসের মধ্যেই পর্যায়ক্রমে বাকি আসনগুলোতেও প্রার্থী ঘোষণা করা হবে।”


মিডিয়াকে উদ্দেশ করে নুর বলেন,


“আমাদের বক্তব্য না নিয়ে মনগড়া বা অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করে বিভ্রান্তি ছড়াবেন না। কোনো তথ্যের প্রয়োজনে দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ রইল।”