বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতিবিএনপি কারও মার্কায় বাধা দেয়নি: ফখরুল

বিএনপি কারও মার্কায় বাধা দেয়নি: ফখরুল

favicon
অনলাইন সংস্করণ
বিএনপি কারও মার্কায় বাধা দেয়নি: ফখরুল

বিএনপি কারও মার্কা প্রদানের ক্ষেত্রে বাধা দেয়নি, এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের (ইসি) বিষয়—এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, ধানের শীষ প্রতীকের অপ্রতিরোধ্যতা নিয়ে অযথা টানাটানি হচ্ছে।


ফখরুল ইসলাম বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার একমাত্র পথ হলো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। নির্বাচনের মাধ্যমে সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রকৃত গণতন্ত্রে উত্তরণ সম্ভব নয়। তিনি আরও বলেন, বিএনপিকে সংস্কারের সঙ্গে জড়িয়ে মিথ্যাচার করলে কোনো লাভ হবে না। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত এবং নির্বাচনের সময় সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র নিশ্চিত করতে হবে।