শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমশিক্ষাসরকারি সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা: সোমবার ‘লং মার্চ টু শিক্ষা ভবন

সরকারি সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা: সোমবার ‘লং মার্চ টু শিক্ষা ভবন

favicon
অনলাইন সংস্করণ
সরকারি সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা: সোমবার ‘লং মার্চ টু শিক্ষা ভবন

দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আগামী সোমবার তারা ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ কর্মসূচি পালন করবেন বলে শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষার্থীরা।


শিক্ষার্থীরা জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শুরু হওয়া এই আন্দোলন এখন কেবল দাবির নয়, বরং তাদের অস্তিত্বের লড়াইয়ে রূপ নিয়েছে। সাত কলেজের ইতিহাসে এমন সুশৃঙ্খল, পরিকল্পিত ও পরিণত আন্দোলন আগে দেখা যায়নি বলেও তারা দাবি করেন।


তারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করা হলে আমরা স্বস্তিতে পড়ার টেবিলে ফিরতে পারব। কিন্তু এখনো তা না হওয়ায় আমাদের শিক্ষা জীবন অনিশ্চয়তায় রয়েছে।”


শিক্ষার্থীরা আরও জানান, সরকারের দ্রুত পদক্ষেপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি হলে তারা শান্তিপূর্ণভাবে শিক্ষাজীবনে ফিরে যেতে পারবেন বলে আশা করছেন।