বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › রাজধানীর সবজির বাজারে আগুন: চার মাস ধরে চড়া দাম, স্বস্তি নেই ক্রেতাদের

রাজধানীর সবজির বাজারে আগুন: চার মাস ধরে চড়া দাম, স্বস্তি নেই ক্রেতাদের

favicon
অনলাইন সংস্করণ
রাজধানীর সবজির বাজারে আগুন: চার মাস ধরে চড়া দাম, স্বস্তি নেই ক্রেতাদের

রাজধানীর সবজির বাজারে দীর্ঘ চার মাস ধরে স্বস্তি নেই ক্রেতাদের। প্রতিটি সবজির দামই চড়া, কমার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। বিক্রেতাদের দাবি, সাম্প্রতিক টানা বৃষ্টি ও সরবরাহ সংকটই এই মূল্যবৃদ্ধির মূল কারণ।


গতকাল মালিবাগ, মগবাজার, শান্তিনগর ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের সবজির দাম গত মাসের তুলনায় ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নআয়ের পরিবারের নিয়মিত রান্নায় ব্যবহৃত পণ্যগুলোও এখন নাগালের বাইরে।


বর্তমানে বাজারে গোলবেগুন কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৮০–২০০ টাকায়, যা এক মাস আগেও ছিল ১০০–১২০ টাকা। পটোল ৯০, করলা ১০০, ঢ্যাঁড়শ ৯০, শসা ৮০, লাউ ৭০, মিষ্টিকুমড়া ৮০, ফুলকপি ১৪০, বাঁধাকপি ১৩০, টমেটো ১৫০, বরবটি ১২০, কাঁচামরিচ ২৫০, আলু ৩০, পিঁয়াজ ৭৫, রসুন ২২০, আদা ২৮০ এবং কাঁচা পেঁপে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। ধনেপাতা কেজিপ্রতি ৩০০ টাকা আর লেবু বিক্রি হচ্ছে হালি ২৫ টাকায়।


বিক্রেতাদের মতে, টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে শাকসবজির খেত নষ্ট হয়েছে, ফলে পাইকারি বাজারে সরবরাহ কমে গেছে। এর পাশাপাশি জ্বালানি তেল ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ট্রাকভাড়া প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শ্রমিক মজুরি, গুদামভাড়া ও পাইকারি ঘাটতির প্রভাবেও খুচরা দামে চাপ পড়ছে।


সবজির পাশাপাশি প্রাণিজ প্রোটিনের বাজারেও আগুন। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৯০ টাকায়, সোনালি মুরগি ৩০০ টাকায়। ডিমের দাম ডজনপ্রতি ১৪০–১৫০ টাকায় স্থির রয়েছে। মাছের বাজারেও চাপ অব্যাহত—তেলাপিয়া ২২০, পাঙাশ ১৮০–২২০, কই ২৪০–২৮০, আর মাঝারি রুই ৩৫০–৪০০ টাকায় বিক্রি হচ্ছে।


চালের দামও বেড়েছে। জনপ্রিয় মিনিকেট চালের ব্র্যান্ডগুলোর মধ্যে ডায়মন্ড, মঞ্জুর ও সাগর ৮০ টাকায়, রশিদ ৭২ টাকায় এবং মোজাম্মেল ব্র্যান্ড মিনিকেট বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮৫ টাকায়।