বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতিসাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল রিমান্ড শেষে কারাগারে

সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল রিমান্ড শেষে কারাগারে

favicon
অনলাইন সংস্করণ
সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল রিমান্ড শেষে কারাগারে

নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাদ্দাম হোসেন পাভেলকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


শনিবার (১১ অক্টোবর) বিকেলে জুলাই আন্দোলনের সময় ঢাকার নিউমার্কেট থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন।


এর আগে, পাভেলকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সিয়াম আহমেদ জানান, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে রাখা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে তিনি মামলার তদন্তে প্রভাব ফেলতে পারেন এবং সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়ানোর আশঙ্কা রয়েছে।


পাভেলের আইনজীবী এমারত হোসেন (বাচ্চু) তার জামিন আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হারুন অর রশীদ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন নামঞ্জুর করে পাভেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ঢাকার লালমাটিয়া এলাকা থেকে ডিবি পুলিশ সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার করে। পরদিন আরেক মামলায় তার জামিন আবেদনও নামঞ্জুর হয়।


মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ২ আগস্ট নিউমার্কেটের ২ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এক শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো হয়। এতে ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং সিটি কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। ওই ঘটনার পর একই বছরের ২৬ আগস্ট আহতদের মধ্যে হাবিবুর রহমান বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।


সূত্র: বিডি প্রতিদিন