শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমখেলাইন্টার মায়ামির জার্সিতে আবারও মেসির জাদু, এমএলএসে নতুন রেকর্ড ও গোল্ডেন বুটে শীর্ষে

ইন্টার মায়ামির জার্সিতে আবারও মেসির জাদু, এমএলএসে নতুন রেকর্ড ও গোল্ডেন বুটে শীর্ষে

favicon
অনলাইন সংস্করণ
ইন্টার মায়ামির জার্সিতে আবারও মেসির জাদু, এমএলএসে নতুন রেকর্ড ও গোল্ডেন বুটে শীর্ষে

ইন্টার মায়ামির জার্সিতে আবারও জাদু ছড়ালেন লিওনেল মেসি। রবিবার (১১ অক্টোবর) ভোরে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলের জয়ে জোড়া গোল করে এমএলএস ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন এই তারকা। একইসঙ্গে গোল্ডেন বুট দৌড়ে এককভাবে শীর্ষে উঠে এসেছেন তিনি।


মায়ামির হয়ে একাধিক গোল করার এটি ছিল মেসির নবম ম্যাচ, যা মেজর লিগ সকারের এক মৌসুমে সর্বোচ্চ। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন কলম্বাসের স্টার্ন জন (১৯৯৮), ট্যাম্পা বের মামাদু দিয়ালো (২০০০) এবং এলএ গ্যালাক্সির জ্লাতান ইব্রাহিমোভিচকে (২০১৯), যারা প্রত্যেকে আটটি করে ম্যাচে একাধিক গোল করেছিলেন।


দুই গোলের সুবাদে মেসির মৌসুমের মোট গোল দাঁড়িয়েছে ২৬-এ। তার কাছাকাছি অবস্থানে আছেন এলএএফসি তারকা দনিস বুয়াঙ্গা, যিনি করেছেন ২৪ গোল। ফলে গোল্ডেন বুটের দৌড়ে দুই গোলের ব্যবধানে এগিয়ে আছেন মেসি।


গোলের পাশাপাশি অ্যাসিস্টেও আলো ছড়াচ্ছেন তিনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত মেসির গোল অবদান (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) দাঁড়িয়েছে ৪৪-এ— যা ২০১৯ সালে কার্লোস ভেলার করা এক মৌসুমের রেকর্ড ৪৯-এর মাত্র পাঁচটি কম।


মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ইন্টার মায়ামি নিশ্চিত করেছে প্লে-অফের প্রথম রাউন্ডে নিজেদের মাঠে খেলার সুযোগ। নিয়মিত মৌসুমে দলের শেষ ম্যাচ হবে আগামী শনিবার ন্যাশভিল এসসির মাঠে।