শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমখেলাজাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও প্রফেশনাল কোর্সের আজকের সব পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও প্রফেশনাল কোর্সের আজকের সব পরীক্ষা স্থগিত

favicon
অনলাইন সংস্করণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও প্রফেশনাল কোর্সের আজকের সব পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের এবং সব প্রফেশনাল কোর্সের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।


সোমবার (১৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত হওয়া ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের ষষ্ঠ পত্রের পরীক্ষা— গণিত (বিষয়কোড: ১৩৩৭০৩) এবং উচ্চাঙ্গ সংগীত ব্যবহারিক (বিষয়কোড: ১৩৪৫০২) — আগামী ২৮ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।


তবে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ, বিষয় ও বিষয়কোড অপরিবর্তিত থাকবে।


এছাড়া প্রফেশনাল কোর্সের স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।


জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীদের প্রতি অনুরোধ করেছে, পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য শুধুমাত্র www.nu.ac.bd

 ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করতে এবং অন্য কোনো সূত্রের তথ্যের ওপর নির্ভর না করতে।