বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিঅন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ জামায়াত নেতা তাহেরের

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ জামায়াত নেতা তাহেরের

favicon
অনলাইন সংস্করণ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ জামায়াত নেতা তাহেরের

অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা একটি রাজনৈতিক দলের হয়ে ষড়যন্ত্রে লিপ্ত আছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি দাবি করেন, ওই উপদেষ্টাদের নাম ও কণ্ঠ রেকর্ড তার কাছে রয়েছে, এমনকি সভায় তারা কী বক্তব্য দিয়েছেন, সেটিরও তথ্য তার কাছে আছে।


মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক মানববন্ধনে এ অভিযোগ করেন ডা. তাহের।


কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, “একটি দলের লোকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল ও পুলিশ প্রশাসনে বসিয়ে ‘নীলনকশার নির্বাচন’ করার ষড়যন্ত্র চলছে। এতে সুষ্ঠু জাতীয় নির্বাচনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।”


অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রশাসনে দলীয়করণ বন্ধ করে নিরপেক্ষ ও সৎ ব্যক্তিদের পদায়ন করুন। সময় থাকতে সাবধান হন, না হলে উপদেষ্টাদের নাম ও কণ্ঠ রেকর্ড জনসমক্ষে প্রকাশ করা হবে।”


পিআর প্রসঙ্গে তিনি বলেন, “হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করছে, কিন্তু সরকারের কানে তা পৌঁছাচ্ছে না। সরকার যদি জনগণের ভাষা না বোঝে, তবে জনগণ সরকারের ভাষাতেই দাবি আদায় করবে।”


ডা. তাহের আরও বলেন, “জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। কিন্তু সরকার যদি রাজপথে উত্তাল পরিস্থিতি চায়, তাহলে আমরা বাধ্য হয়ে কঠোর কর্মসূচিতে যেতে পারি।”


গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “গণভোট হতে পারে জাতীয় নির্বাচনের টেস্ট ম্যাচ। যারা জুলাই সনদের আইনি ভিত্তি মানতে পারছে না, তারা আসলে একনায়কতন্ত্র টিকিয়ে রাখতে চায়। জুলাই সনদ কার্যকর হলে তারা ভোট চুরি বা কেন্দ্র দখল করতে পারবে না, তাই এখন নানা ষড়যন্ত্র করছে।”