বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিমির্জা ফখরুলের বার্তা: দেশ বাঁচাতে শান্তি ও গণভোট জরুরি

মির্জা ফখরুলের বার্তা: দেশ বাঁচাতে শান্তি ও গণভোট জরুরি

favicon
অনলাইন সংস্করণ
মির্জা ফখরুলের বার্তা: দেশ বাঁচাতে শান্তি ও গণভোট জরুরি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে বাঁচাতে বিভাজন সৃষ্টি করা যাবে না, গণভোট ও পিআর ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বুধবার (১৫ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


ফখরুল বলেন, পিআর সংক্রান্ত বিতর্ক পার্লামেন্টে সমাধান হবে। যে বিষয়ে সব দল একমত, সেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত হবে; বাকির জন্য গণভোট হবে। তিনি সতর্ক করে বলেন, নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা চলবে, কিন্তু হিংসা বা ধর্মীয় বিভেদের রাজনীতি আমরা চাই না।


তিনি আরও বলেন, আগামী নির্বাচনে সকলের ভোটাধিকার নিশ্চিত হবে। বিএনপি গণতন্ত্রের প্রতি বিশ্বাসী, প্রতিহিংসা নয়, শান্তি চাই।


ফখরুল দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে ১ কোটি চাকরি নিশ্চিত করে বেকারত্ব দূর করা হবে এবং দেশকে সামগ্রিকভাবে এগিয়ে নেবে।