মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনা-রেহানা ও পরিবারের বিরুদ্ধে ৯ জনের সাক্ষ্য

প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনা-রেহানা ও পরিবারের বিরুদ্ধে ৯ জনের সাক্ষ্য

favicon
অনলাইন সংস্করণ
প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনা-রেহানা ও পরিবারের বিরুদ্ধে ৯ জনের সাক্ষ্য

প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও রেহানার তিন সন্তান— ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে আরও ৯ জন সাক্ষ্য দিয়েছেন।


গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম এ সাক্ষ্য গ্রহণ করেন।

সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ৩০ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।


সাক্ষ্যদানকারীরা হলেন—


ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পৌরকর শাখা অঞ্চল-১ এর উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক তৈয়বা রহিম,


অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রেশমা,


এবং রেভিনিউ সুপারভাইজার দেওয়ান মো. সাঈদ।


এর আগে, গত ৩১ জুলাই এই তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে সাক্ষ্য দেন—


১৩ আগস্ট: তিন মামলার বাদীরা,


২৮ আগস্ট: ৯ জন,


৪ সেপ্টেম্বর: ১৫ জন,


২১ সেপ্টেম্বর: ৯ জন,


এবং ৬ অক্টোবর: আরও ৯ জন সাক্ষী।


প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দুদক গত জানুয়ারিতে মোট ৬টি মামলা দায়ের করে। সব মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।


তবে আসামিরা বর্তমানে পলাতক, ফলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।


মামলার অভিযোগপত্রে বলা হয়—


সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা অর্পিত ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোডের ৬টি প্লট নিজেদের নামে বরাদ্দ নেন।

তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে এই সুবিধা গ্রহণ করেন বলে দুদকের অভিযোগ।