বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতদুর্নীতির অভিযোগে বিএফআইইউর সাবেক প্রধান শাহীনুল ইসলাম দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে বিএফআইইউর সাবেক প্রধান শাহীনুল ইসলাম দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞা

favicon
অনলাইন সংস্করণ
দুর্নীতির অভিযোগে বিএফআইইউর সাবেক প্রধান শাহীনুল ইসলাম দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের কারণে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান এএফএম শাহীনুল ইসলাম ও তার স্ত্রী সুমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।


দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


দুদকের পক্ষে সহকারী পরিচালক রাসেল রনি আদালতে তাদের বিদেশ গমন নিষিদ্ধের আবেদন করেন।


আবেদনে বলা হয়, শাহীনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে।


এতে আরও উল্লেখ করা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে শাহীনুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা দেশ ত্যাগের চেষ্টা করছেন। তাই সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাদের বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন।