সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › হজ কার্যক্রমে সহায়তায় ১৮ অক্টোবর ব্যাংকের নির্দিষ্ট শাখা খোলা রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

হজ কার্যক্রমে সহায়তায় ১৮ অক্টোবর ব্যাংকের নির্দিষ্ট শাখা খোলা রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

favicon
অনলাইন সংস্করণ
হজ কার্যক্রমে সহায়তায় ১৮ অক্টোবর ব্যাংকের নির্দিষ্ট শাখা খোলা রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

হজ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ১৮ অক্টোবর (শনিবার) হজ-সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আগত আমানতকারীরা যতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকবেন, ততক্ষণ ব্যাংকগুলোকে ওই অর্থ গ্রহণ অব্যাহত রাখতে হবে।


একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী এ নির্দেশ জারি করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।