শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতপল্লবীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণ: তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র, ১৩ জন অব্যাহতি

পল্লবীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণ: তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র, ১৩ জন অব্যাহতি

favicon
অনলাইন সংস্করণ
পল্লবীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণ: তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র, ১৩ জন অব্যাহতি

ঢাকার পল্লবীর বালুঘাট এলাকায় এক নারী সাংবাদিককে সারা রাত আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।


তদন্ত শেষে গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশের তেজগাঁও উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের পরিদর্শক আমেনা খাতুন, অভিযোগপত্রটি আদালতে জমা দেন।


অভিযোগপত্রে অভিযুক্ত তিনজন হলেন— গ্রিন সিটি গার্ডেনের কেয়ারটেকার এনামুল হক, শাহীন চৌধুরী, ও মাহমুদুল হাসান। তবে গ্রিন সিটি গার্ডেনের আরেক কেয়ারটেকার হামিদুর রহমানসহ এজাহারনামীয় পাঁচ আসামি এবং অজ্ঞাতনামা আটজনসহ মোট ১৩ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।


ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গত বৃহস্পতিবার মামলাটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ পাঠানো হয়েছে।


মামলার পটভূমি:

চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই নারী সাংবাদিক জানতে পারেন, রাজধানীর মাটিকাটা সিঙ্গার শোরুম গলিতে একটি সংঘবদ্ধ চক্র নিরীহ নারী-পুরুষকে প্রতারণার ফাঁদে ফেলে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে জিম্মি করে টাকা আদায় করছে।


সংবাদের সত্যতা যাচাই করতে তিনি ১৭ মার্চ রাত ১১টার দিকে ঘটনাস্থলে যান। সেখানে অজ্ঞাত ১৬ জন পুরুষ তাকে ঘিরে ধরে, মারধর করে এবং রাত ১টার দিকে পল্লবীর বালুঘাটের গ্রিন সিটি বিল্ডিংয়ের ৩য় তলায় আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে।


তিনি পালিয়ে যেতে চেষ্টা করলে আবারও তাকে মারধর করা হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে।


ঘটনার পর ওই নারী সাংবাদিক পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ এনামুল হক ও হামিদুর রহমানকে গ্রেপ্তার করে। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। এর মধ্যে এনামুল হক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।