ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ পর্যন্ত নতুন চুক্তি করলেন লিওনেল মেসি
লিওনেল মেসির সঙ্গে নতুন চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ক্লাবটি এক বিবৃতিতে জানায়, ২০২৮ সাল পর্যন্ত মেসির চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।
ইন্টার মায়ামির অফিশিয়াল এক্স (X) অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে নির্মাণাধীন ফ্রিডম পার্ক স্টেডিয়ামে বসে মেসিকে নতুন চুক্তিতে স্বাক্ষর করতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল— “He is home”।
ক্লাবের বিবৃতিতে মেসি বলেন,
“এখানে থাকতে পেরে এবং এই প্রকল্পের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। মায়ামির ফ্রিডম পার্ক স্টেডিয়ামে খেলতে পারার স্বপ্ন এখন বাস্তবে পরিণত হচ্ছে।”
২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ছাড়ার পর ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন এই তারকা। নতুন এই চুক্তির ফলে ধারণা করা হচ্ছে, ২০২৬ বিশ্বকাপেও মাঠে দেখা যেতে পারে লিওনেল মেসিকে।