বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালততত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের পুনরায় আপিলে চতুর্থ দিনের শুনানি

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের পুনরায় আপিলে চতুর্থ দিনের শুনানি

favicon
ভোরের আলো ডেস্ক:

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের চতুর্থ দিনের শুনানি মঙ্গলবার (২৮ অক্টোবর) চলছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সকাল থেকেই শুনানি শুরু হয়েছে।


এর আগে তৃতীয় দিনের শুনানিতে আইনজীবী শিশির মনির আদালতকে জানান, যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া হয়েছিল, তা পরিকল্পিত ছিল। তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যবস্থা বিলুপ্তির মাধ্যমে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। শিশির মনির আরও বলেন, নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু ও নিয়মমাফিক করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই।


এরও আগে, গত ২৭ আগস্ট সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন এবং আপিলের অনুমতি দেন। এই আপিলে অংশগ্রহণ করেছেন ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন ব্যক্তি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।


উল্লেখ্য, ২০১১ সালে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেন।