একদিনের ব্যবধানে আবারও সোনার দাম কমলো, ভরিতে কমেছে ১০ হাজার টাকার বেশি
দেশের বাজারে একদিনের ব্যবধানে ফের কমেছে সোনার দাম। এবার ভরিপ্রতি সোনার দাম কমেছে ১০ হাজার ৪৭৪ টাকা, যা আজ বুধবার (২৯ অক্টোবর) থেকে কার্যকর হবে।
নতুন দামে ২২ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায়, জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামে পতন ঘটায় সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী—
২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৯৩,৮০৯ টাকা
২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৮৫,০০৩ টাকা
১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৫৮,৫৭২ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৩১,৬২৮ টাকা
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানের ভিন্নতার কারণে মজুরি কিছুটা কমবেশি হতে পারে।