বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালততত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল চেয়ে পঞ্চম দিনের মতো আপিল শুনানি চলছে

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল চেয়ে পঞ্চম দিনের মতো আপিল শুনানি চলছে

favicon
অনলাইন সংস্করণ
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল চেয়ে পঞ্চম দিনের মতো আপিল শুনানি চলছে

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা আপিলের পঞ্চম দিনের শুনানি চলছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।

আবেদনের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির।

এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) চতুর্থ দিনের শুনানি শেষ হয়, যেখানে জামায়াতে ইসলামীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

তৃতীয় দিনের (২৩ অক্টোবর) শুনানিতে ইন্টারভেনর হিসেবে অংশ নেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী।

দ্বিতীয় দিনের (২২ অক্টোবর) শুনানিতে রিটকারী ড. বদিউল আলম মজুমদারের পক্ষে বক্তব্য রাখেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।

প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয় ২১ অক্টোবর।

এর আগে, গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানি শেষে আপিলের অনুমতি দেন আদালত।

পরবর্তীতে ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপিল করেন।

উল্লেখ্য, ২০১১ সালে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় দেন।