বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিবিএনপি সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে: জামায়াত নেতা তাহের

বিএনপি সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে: জামায়াত নেতা তাহের

favicon
অনলাইন সংস্করণ
বিএনপি সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে: জামায়াত নেতা তাহের

বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে, তবে তা দায়িত্বহীনতার পরিচয় হিসেবে দেখা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, “বিএনপি যদি সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে তা নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি এবং ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপপ্রয়াস হিসেবে গণ্য হবে।”


শুক্রবার (৩১ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামে নিজের নির্বাচনী এলাকায় নির্বাচন কেন্দ্র পরিচালক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।


জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন, “যদি নির্বাচন না হয়, তাহলে যারা বিদেশে পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে, তারাই সুযোগ নেবে। বিএনপি মনে হয় সংস্কারবিহীন সেই পুরনো রাজনীতির জায়গায় ফিরে যেতে চায়। কিন্তু দেশের মানুষ আওয়ামী জাহেলিয়াতের দিকে ফেরত যেতে দেবে না।”


তিনি আরও সতর্ক করে বলেন, “সরকার যদি সিদ্ধান্ত থেকে সরে আসে, তবে স্পষ্ট হবে যে তারা নিরপেক্ষ নেই। কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করলে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে আশঙ্কা তৈরি হবে।”


সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান, সাবেক আমির আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পৌর আমির মাও. ইব্রাহীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।