বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিসিরাজগঞ্জ জেলা বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিরাজগঞ্জ জেলা বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

favicon
অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জ জেলা বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

সাড়ে পাঁচ মাস পর সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মজিবর রহমান লেবু ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে ওই দুই নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে।

এর আগে, গত ৫ এপ্রিল চাঁদাবাজির অভিযোগ ওঠায় জেলা বিএনপি শীর্ষ এ দুই নেতাকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে চিঠি পাঠায়। পরে ১৫ এপ্রিল রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল।