সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকল এনসিপি
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রবিবার (২ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলের মিডিয়া সেলের সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপি তাদের গুরুত্বপূর্ণ অবস্থান, মতামত ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরবে।