চট্টগ্রাম-১০ আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
আগামী নির্বাচনে—
বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে প্রার্থী হবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া,
বগুড়া-৬ আসনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান,
আর ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।