বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিমনোনয়নকে কেন্দ্র করে সহিংসতায় জড়িত থাকায় বিএনপির ৪ নেতা বহিষ্কার

মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতায় জড়িত থাকায় বিএনপির ৪ নেতা বহিষ্কার

favicon
অনলাইন সংস্করণ
মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতায় জড়িত থাকায় বিএনপির ৪ নেতা বহিষ্কার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়ন বিরোধে সহিংসতা, হানাহানি ও সড়ক অবরোধের মতো জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির চার নেতাকে বহিষ্কার করেছে দলটি।


মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার সন্ধ্যার পর চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেইট এলাকায় দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সংঘর্ষ, সড়ক অবরোধ ও সহিংস ঘটনা ঘটে।


এ ঘটনায় আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত চার নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন—


সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি,


সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর,


সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন, এবং


যুবদলের সোনাইছড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।


দলটি জানায়, জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কোনো ধরনের শৃঙ্খলাভঙ্গ বরদাস্ত করা হবে না।