সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি, ভরিতে বেড়েছে ১ হাজার ৬৮০ টাকা

দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি, ভরিতে বেড়েছে ১ হাজার ৬৮০ টাকা

favicon
অনলাইন সংস্করণ
দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি, ভরিতে বেড়েছে ১ হাজার ৬৮০ টাকা

দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। এবার প্রতি ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা প্রতি ভরি।

শনিবার (১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানায়। নতুন দাম রবিবার (২ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে, এবং মঙ্গলবার (৪ নভেম্বর) পর্যন্ত একই দামে সোনা বিক্রি হচ্ছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

সোনার সর্বশেষ বাজারদর:



২২ ক্যারেট: প্রতি ভরি ২,০১,৭৭৬ টাকা



২১ ক্যারেট: প্রতি ভরি ১,৯২,৫৯৬ টাকা



১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৬৫,০৮১ টাকা



সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৩৭,১৮০ টাকা



বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।