বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতঢাবি শিক্ষিকার ছবি বিকৃতভাবে ফেসবুকে ছড়ানোর মামলা, আদালত তদন্তের নির্দেশ

ঢাবি শিক্ষিকার ছবি বিকৃতভাবে ফেসবুকে ছড়ানোর মামলা, আদালত তদন্তের নির্দেশ

favicon
অনলাইন সংস্করণ
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃতভাবে ফেসবুকে ছড়ানোর মামলা, আদালত তদন্তের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামির ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে দায়ের করা মামলায় আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত মামলার এজাহার গ্রহণ করে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।


মামলাটি সোমবার শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে দায়ের করেন মোনামি। অভিযোগে বলা হয়েছে, তার ছবি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিকৃতভাবে প্রচার করা হয়েছে, যা তার সম্মান ক্ষুণ্ণ করেছে এবং মানসিক কষ্ট দিয়েছে।


আসামিরা হলেন—সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার, লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন এবং জনৈক আশফাক হোসাইন ইভান। মামলার বিবরণে বলা হয়েছে, বিভিন্ন ফেসবুক আইডি থেকে ক্রমাগত মোনামির ছবি এডিট করে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্যসহ পোস্ট করা হয়। ঘটনার সময় ভুক্তভোগী নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসকক্ষে অবস্থান করছিলেন।