বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিতারেক রহমানের আন্দোলনের প্রতি সংহতি জানালেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

তারেক রহমানের আন্দোলনের প্রতি সংহতি জানালেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

favicon
অনলাইন সংস্করণ
তারেক রহমানের আন্দোলনের প্রতি সংহতি জানালেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিএনপি নেতা মো. তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনের সঙ্গে তার পূর্ণ সংহতি রয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


রাশেদ খান বলেন, “তারেক রহমান ভাইয়ের আন্দোলন যৌক্তিক। তার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে।”


তিনি অভিযোগ করেন, “আমরা দেখেছি তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। এরমধ্যে এনসিপি নিবন্ধন পেয়েছে, তাদের জন্য শুভকামনা। তবে বাকি দুটি দল কীভাবে নিবন্ধন পেল, সেটি প্রশ্নবিদ্ধ। নিবন্ধনের মূল শর্ত হওয়া উচিত রাজপথে সক্রিয়তা, কাগজপত্র নয়। শুধু কমিটি দেখিয়ে বা বাসাবাড়িকে অফিস বানিয়ে কেউ নিবন্ধন পেতে পারে না।”


তারেক রহমানের রাজনৈতিক ভূমিকা উল্লেখ করে রাশেদ খান বলেন, “তারেক রহমান সবসময় রাজপথে ছিলেন, ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, গণঅভ্যুত্থানের সময় ট্যাংকের সামনে দাঁড়িয়েছিলেন। তাকে গ্রেপ্তার ও নির্যাতন করা হয়েছে, অথচ আজ তার দল নিবন্ধন বঞ্চিত।”


তিনি আরও বলেন, “আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে তার আন্দোলনের প্রতি সংহতি জানাতে এসেছি।”