বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতিডেসটিনির রফিকুল আমীনের দল দুই কোটি টাকায় নিবন্ধন পেয়েছে: অভিযোগ আমজনতার তারেক রহমানের

ডেসটিনির রফিকুল আমীনের দল দুই কোটি টাকায় নিবন্ধন পেয়েছে: অভিযোগ আমজনতার তারেক রহমানের

favicon
অনলাইন সংস্করণ
ডেসটিনির রফিকুল আমীনের দল দুই কোটি টাকায় নিবন্ধন পেয়েছে: অভিযোগ আমজনতার তারেক রহমানের

ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমীনের নেতৃত্বে গঠিত আমজনগণ পার্টি দুই কোটি টাকার বিনিময়ে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে—এমন অভিযোগ তুলেছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। তিনি এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন।


শনিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অনশনরত অবস্থায় তিনি সাংবাদিকদের সামনে এই অভিযোগ করেন। নিবন্ধন না পাওয়ার প্রতিবাদে তারেক রহমান টানা ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে অনশন চালিয়ে যাচ্ছেন।


তারেক রহমান বলেন,


“ডেসটিনির দলকে দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন পাইয়ে দেওয়া হয়েছে। ইসির কয়েকজন কর্মকর্তা রাজধানীর একটি অভিজাত হোটেলে বসে টাকার বিনিময়ে এই চুক্তি সম্পন্ন করেছেন। আমি প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করছি, এখনই ওই দলের নিবন্ধন বাতিল করুন।”


অভিযোগের প্রমাণ আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,


“ইসির তদন্ত কর্মকর্তারা মাঠে পর্যবেক্ষণে যাওয়ার কথা থাকলেও তারা হোটেলে বৈঠক করেছেন। সেখানে একজন কর্মকর্তা ভাগ না পেয়ে আমাদের পুরো বিষয়টি জানিয়েছেন। সেখান থেকেই আমরা তথ্য পেয়েছি। ইসির উচিত এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত করা।”


তিনি আরও বলেন,


“আমার দল নিবন্ধন না পেয়ে আমি অভিযোগ করছি, বিষয়টি তা নয়। রাস্তায় যদি একটি গাড়ির চালক দুষ্টু বালক হয়, তাহলে বাকিরা নিরাপদে চলতে পারে না। রফিকুল আমীন রাজনীতিতে ঠিক তেমনই দুষ্টু বালক। তাই তার দলের নিবন্ধন বাতিল করা উচিত।”


তারেক রহমান অভিযোগ করেন,


“রফিকুল আমীন কি জুলাই আন্দোলনে ছিলেন? তিনি তো তখন জেলে ছিলেন। ৪৩ লাখ গ্রাহকের অর্থ আত্মসাৎ করে জেলে যান, আর এখন সেই সম্পদ রক্ষা করতেই দল করেছেন।”


গত ৪ নভেম্বর থেকে নিবন্ধনের দাবিতে ইসির প্রধান ফটকের সামনে অনশন করছেন তারেক রহমান। তিনি বলেন,


“আমি এখন অসুস্থ হয়ে যাচ্ছি। ইসির একজন যুগ্ম সচিব এসে আমার বক্তব্য শুনেছেন, কিন্তু এখনো কোনো উত্তর দেননি।”