বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতিজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় খালেদা জিয়াকে বিএনপির আমন্ত্রণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় খালেদা জিয়াকে বিএনপির আমন্ত্রণ

favicon
অনলাইন সংস্করণ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় খালেদা জিয়াকে বিএনপির আমন্ত্রণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।


রোববার রাতে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ গিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন।


তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই আমন্ত্রণপত্র প্রদান করা হয়েছে। আগামী ১২ নভেম্বর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।