সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › দেশে আবার বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ৫০৭ টাকা

দেশে আবার বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ৫০৭ টাকা

favicon
অনলাইন সংস্করণ
দেশে আবার বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ৫০৭ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সর্বশেষ প্রতি ভরি সোনার দাম বেড়েছে ২ হাজার ৫০৭ টাকা। ফলে ২২ ক্যারেট সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা।


সোমবার (১০ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার নতুন মূল্য ঘোষণা করে। নতুন দাম মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।


বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামের ঊর্ধ্বগতির কারণে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।


সোনার নতুন দাম (প্রতি ভরি):


২২ ক্যারেট: ২,০৪,২৮৩ টাকা


২১ ক্যারেট: ১,৯৪,৯৯৯ টাকা


১৮ ক্যারেট: ১,৬৭,১৪৫ টাকা


সনাতন পদ্ধতি: ১,৩৮,৯৪২ টাকা


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে এই মজুরি পরিবর্তিত হতে পারে।


অপরদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩,৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ভরি ২,৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।