“জামায়াতের সঙ্গে সুর মিলাচ্ছে এনসিপি, ভোট হলে তাদের অস্তিত্ব থাকবে না” : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
“এলাকায় একটাও এনসিপি নেই। এ কারণেই তারা জামায়াতের সঙ্গে সুর মেলাচ্ছে। তারা পিআর চায়, কিন্তু জনগণ পিআর বোঝে না। আমরা যেসব বিষয়ে একমত হয়েছি, তার দায় নেব—তবে অন্য কিছুর নয়।”
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন,
“জামায়াত ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকিট দেয়। তারা এসব মুনাফেকি করে, আমাদের সতর্ক থাকতে হবে। ভোট হলে জামায়াতের কোনো অস্তিত্ব থাকবে না।”
পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা সিদ্দিকীর মন্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব আরও বলেন,
“দীর্ঘ ৯ মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একমতে আসা হয়েছে। এর বাইরে গায়ের জোরে কিছু চাপিয়ে দিলে দেশের মানুষ তা গ্রহণ করবে না।”
সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।