বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতিজুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে পল্টনে ৮ দলের সমাবেশ শুরু

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে পল্টনে ৮ দলের সমাবেশ শুরু

favicon
অনলাইন সংস্করণ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে পল্টনে ৮ দলের সমাবেশ শুরু

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর পল্টনে সমাবেশটি শুরু হয়। এর আগে তিনটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরির কাজ সম্পন্ন হয়।


সমমনা আটটি দল হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।


সমাবেশ শুরুর আগে থেকেই পল্টন মোড়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে তারা সমাবেশে যোগ দেন।


জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে বক্তব্য দেবেন—

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীরসাহেব চরমোনাই), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি প্রকৌশলী রাশেদ প্রধান, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী ও বিডিপির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।


আন্দোলনরত দলগুলোর পাঁচ দফা দাবি হলো:

  •  জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন।
  •  জাতীয় নির্বাচনে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু।
  •  অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
  •  বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
  •  জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।