বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতিজাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জামায়াত আমিরের: “জুলাই বিপ্লবের স্বীকৃতি ছাড়া নির্বাচন নয়”

জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জামায়াত আমিরের: “জুলাই বিপ্লবের স্বীকৃতি ছাড়া নির্বাচন নয়”

favicon
অনলাইন সংস্করণ
জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জামায়াত আমিরের: “জুলাই বিপ্লবের স্বীকৃতি ছাড়া নির্বাচন নয়”

আসন্ন জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২০২৬ সালের নির্বাচন নেই।”


মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে ৮ দলের সমাবেশে তিনি এই মন্তব্য করেন।


জামায়াত আমির বলেন, “আমাদের ১ নম্বর দাবি জুলাই বিপ্লবের স্বীকৃতি। এই বিপ্লবকে আইনি ভিত্তি না দিলে ২০২৬ সালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। জুলাই সনদ বাস্তবায়নের আইনি কাঠামোই পরবর্তী নির্বাচনের ভিত্তি স্থাপন করবে।”


তিনি আরও বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের বিষয়ে সব রাজনৈতিক দল একমত। তাহলে এখন তারিখ নিয়ে দ্বিধা কেন? আগে গণভোট হতে হবে, এরপরই নির্বাচনের আইনি ভিত্তি তৈরি হবে ইনশাআল্লাহ।”


ডা. শফিকুর রহমান স্পষ্ট করে বলেন, “আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে, রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। কেউ যেন এ বিষয়ে বিভ্রান্তি বা ধোঁয়াশা তৈরির চেষ্টা না করেন।”