বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিনোদন › অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা গোবিন্দ, অবস্থা স্থিতিশীল

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা গোবিন্দ, অবস্থা স্থিতিশীল

favicon
অনলাইন সংস্করণ
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা গোবিন্দ, অবস্থা স্থিতিশীল

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে মুম্বাইয়ের নিজ বাসভবনে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে নেওয়া হয়।


তার ঘনিষ্ঠ বন্ধু ও আইনজীবী ললিত বিন্দাল সংবাদমাধ্যমকে জানান, “গোবিন্দ হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে আমরা তাকে হাসপাতালে ভর্তি করি। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল।” তিনি আরও জানান, গোবিন্দের বিভিন্ন শারীরিক পরীক্ষা চলছে এবং চিকিৎসকেরা রিপোর্টের অপেক্ষায় আছেন।


এর আগে, সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় গোবিন্দ বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর খোঁজ নিতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতাল থেকে বের হওয়ার সময় তাকে বেশ উদ্বিগ্ন দেখা যায়। ধর্মেন্দ্র বর্তমানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন।


৬১ বছর বয়সী এই জনপ্রিয় অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তার অসংখ্য ভক্ত উদ্বেগে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা প্রার্থনা করছেন, প্রিয় তারকা যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন পর্দায়।


সূত্র: হিন্দুস্তান টাইমস