সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি, ২২ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৮ হাজার ৪৭১ টাকা

দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি, ২২ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৮ হাজার ৪৭১ টাকা

favicon
অনলাইন সংস্করণ
দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি, ২২ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৮ হাজার ৪৭১ টাকা

দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। এবার প্রতি ভরিতে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৪ হাজার ১৮৮ টাকা, ফলে নতুন দামে ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে দুই লাখ ৮ হাজার ৪৭১ টাকায়। নতুন এই দাম আগামীকাল বুধবার থেকে দেশে কার্যকর হবে।


বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নতুন মূল্য অনুযায়ী:


২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম: ১ লাখ ৯৮ হাজার ৯৯৯ টাকা


১৮ ক্যারেট সোনার প্রতি ভরি দাম: ১ লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা


সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা: ১ লাখ ৪১ হাজার ৮৫৭ টাকা


অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন দামে:


২২ ক্যারেট রুপার প্রতি ভরি: ৪ হাজার ২৪৬ টাকা


২১ ক্যারেট রুপার প্রতি ভরি: ৪ হাজার ৪৭ টাকা


১৮ ক্যারেট রুপার প্রতি ভরি: ৩ হাজার ৪৭৬ টাকা


সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি: ২ হাজার ৬০১ টাকা