বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতিইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাতে বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনা

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাতে বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনা

favicon
অনলাইন সংস্করণ
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাতে বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ বুধবার সকাল ১১টার দিকে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।