বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতিজামায়াতসহ ৮ দল প্রধান উপদেষ্টার কাছে পাঁচ দফা দাবি পূরণে রোববার পর্যন্ত আল্টিমেটাম

জামায়াতসহ ৮ দল প্রধান উপদেষ্টার কাছে পাঁচ দফা দাবি পূরণে রোববার পর্যন্ত আল্টিমেটাম

favicon
অনলাইন সংস্করণ
জামায়াতসহ ৮ দল প্রধান উপদেষ্টার কাছে পাঁচ দফা দাবি পূরণে রোববার পর্যন্ত আল্টিমেটাম

নির্বাচনের আগে গণভোট এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশসহ পাঁচ দফা দাবি পূরণের জন্য আগামী রোববার (১৬ নভেম্বর) পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে জামায়াতসহ ৮ দল। যদি এই সময়ের মধ্যে দাবি পূরণ না হয়, তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করবে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, শুক্রবার সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আগামী রোববার সকাল ১১টায় ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে, যদি আগে দাবি পূরণ না হয়।

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৮ দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন বলে আশা করা হচ্ছে। নেতারা ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাইছেন। এই সাক্ষাতেই রাজনৈতিক সংকটের সমাধান হবে।

তিনি আরও বলেন, শাটডাউন নামে কিছু পক্ষ নাশকতা সৃষ্টির চেষ্টা করছে; ইতিমধ্যেই বাসে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব পরিস্থিতি বিবেচনায় রেখে সরকারকে সহায়তা করতে আমরা প্রস্তুত।

সংবাদ সম্মেলনে ৮ দলের নেতারা আগামীকাল রাজপথে অবস্থান করে নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধের ঘোষণা দেন।