বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতিসারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ, অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ দাবি বাম জোটের

সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ, অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ দাবি বাম জোটের

favicon
অনলাইন সংস্করণ
সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ, অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ দাবি বাম জোটের

সারা দেশে ক্রমবর্ধমান সহিংসতা ও আইন-শৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ৫ দলীয় বাম জোট। বুধবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের জোর দাবি জানিয়েছেন।

বিবৃতিতে স্বাক্ষর করেন—জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক বিধান দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সভাপতি এম এ সামাদ ও সাধারণ সম্পাদক শাহীদুর রহমান, সোস্যালিস্ট পার্টির সভাপতি শাহীন আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি তালেবুল ইসলাম এবং সমতা পার্টির সভাপতি শামছুল হক।

নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন স্থানে একের পর এক সহিংস ঘটনা ঘটছে—ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে অগ্নিসংযোগে একজনের মৃত্যু, পুরান ঢাকায় প্রকাশ্যে খুন, মোহাম্মদপুরের স্কুলে পেট্রোল বোমা হামলাসহ গাজীপুর ও সাভারে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা আইন-শৃঙ্খলার স্পষ্ট অবনতির প্রমাণ।

বিবৃতিতে তারা আরও বলেন, এসব ঘটনায় জননিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে, জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, এবং সার্বিকভাবে গণতান্ত্রিক পরিবেশ বিপর্যস্ত হচ্ছে।

নেতারা অভিযোগ করেন, “পতিত ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বিভিন্নভাবে এসব ঘটনার পেছনে মদদ দিচ্ছে। ফলে গোটা দেশকে একটি অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।”

তারা দ্রুত এসব সহিংসতা বন্ধ ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।