বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতিলকডাউন নিয়ে আতঙ্কের কিছু নেই, আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এক হাসনাতই যথেষ্ট: এনসিপি মুখ্য সমন্বয়ক

লকডাউন নিয়ে আতঙ্কের কিছু নেই, আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এক হাসনাতই যথেষ্ট: এনসিপি মুখ্য সমন্বয়ক

favicon
অনলাইন সংস্করণ
লকডাউন নিয়ে আতঙ্কের কিছু নেই, আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এক হাসনাতই যথেষ্ট: এনসিপি মুখ্য সমন্বয়ক

আগামীকাল (১৩ নভেম্বর) আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঘিরে দেশে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স- স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, “আগামীকাল সকল দল মাঠে থাকবে। আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে আমাদের এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। তাদের রাজনৈতিকভাবে পতন হয়েছে, এখন শুধু দুর্গন্ধ ছড়াচ্ছে।”

জামায়াতসহ ৮ দলের পাঁচ দফা দাবির প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা এই দাবি আদায় করে ঘরে ফিরবেন, আদায় না করে নয়। গণভোট বাংলাদেশের হবেই। বিএনপি শত বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না, কারণ জনগণের বড় অংশ এটি চায়।”

গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “খালেদা জিয়া জনগণের পালস ধরতে পেরেছিলেন বলেই বিএনপি বড় দলে পরিণত হয়। কিন্তু বর্তমান নেতৃত্ব সেই পালস ধরতে পারছে না, ফলে নিজেরাই নিজেদের ক্ষতি করছে।”

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, “এই সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত এক বছরে যারা নিজেদের অধিকার নিয়ে সরকারের কাছে এসেছে, তাদের কারও দাবি পূরণ হয়নি। প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নের জন্য আবার আন্দোলনে নামতে হচ্ছে—এটা সরকারের জন্য লজ্জার বিষয়।”