বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিনোদন › ‘মিসির আলি চরিত্রে শাকিব খানও মানিয়ে যাবেন’ — মন্তব্য রায়হান রাফির

‘মিসির আলি চরিত্রে শাকিব খানও মানিয়ে যাবেন’ — মন্তব্য রায়হান রাফির

favicon
অনলাইন সংস্করণ
‘মিসির আলি চরিত্রে শাকিব খানও মানিয়ে যাবেন’ — মন্তব্য রায়হান রাফির

হুমায়ূন আহমেদের সৃষ্ট অমর চরিত্রগুলোর মধ্যে অন্যতম মিসির আলি—একজন যুক্তিবাদী, শান্ত স্বভাবের সাইকিয়াট্রিস্ট, যিনি সহজেই মানুষের মনের গোপন সত্য বুঝে ফেলেন। এই চরিত্রটি নিয়ে নতুন প্রজন্মের নির্মাতা রায়হান রাফি মনে করেন, জনপ্রিয় অভিনেতা শাকিব খানকেও এই ভূমিকায় দেখা যেতে পারে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হুমায়ূন আহমেদের উপন্যাসের চরিত্রগুলো নিয়ে রাফি বলেন,

“হুমায়ূন আহমেদ এমন সব ইউনিক চরিত্র তৈরি করেছেন, যেগুলো কল্পনা করাও কঠিন। হিমু ও রুপা আমার ব্যক্তিগতভাবে প্রিয় দুটি চরিত্র। সম্প্রতি নাজিফা তুষির সঙ্গে কাজ করেছি—তাকে রুপা চরিত্রে মানাতে পারে। তাসনিয়া ফারিণও এই ভূমিকায় দারুণ করবে।”

মিসির আলি চরিত্র নিয়ে রাফি বলেন, “এই চরিত্রটা আগে চঞ্চল চৌধুরী ভাই করেছেন, অসাধারণ করেছেন। তাঁকে বাদ দিলে আফজাল হোসেন দারুণ মানাবে। তবে আমি মনে করি, শাকিব ভাইকেও এই চরিত্রে নেয়া যায়—তিনি রহস্যময় এবং গভীর ব্যক্তিত্বের মানুষ।”

তিনি আরও যোগ করেন, “বাকের ভাই চরিত্রের জন্য বর্তমান সময়ে আফরান নিশো ভাই পারফেক্ট।”

উল্লেখ্য, ১৯৮৭ সালে প্রথমবার টেলিভিশনে মিসির আলি চরিত্রটি ফুটে ওঠে অভিনেতা আবুল হায়াতের মাধ্যমে, মুস্তাফিজুর রহমান পরিচালিত ‘অন্য ভুবনের সে’ নাটকে। দুই বছর পর একই পরিচালকের ‘অন্য ভুবনের ছেলেটা’ নাটকেও তিনি পুনরায় এই চরিত্রে অভিনয় করেন।

রায়হান রাফির মতে, সময়ের সঙ্গে সঙ্গে হুমায়ূন আহমেদের চরিত্রগুলো নতুনভাবে ভাবা ও উপস্থাপন করার সুযোগ এখনো অনেক।