দেশের বাজারে আবার সোনার দাম বৃদ্ধি, ভরিতে বাড়ল ৫,২৪৮ টাকা
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন করে ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭৯১ টাকা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে নতুন এই সমন্বয় করা হয়েছে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
সোনার নতুন মূল্য:
২২ ক্যারেট: প্রতি ভরি ২,১৩,৭৯১ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২,০৪,০০৩ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৭৪,৮৫৫ টাকা
সনাতন: প্রতি ভরি ১,৪৫,৫২০ টাকা
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% ন্যূনতম মজুরি যোগ হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির তারতম্য থাকতে পারে।
এদিকে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
২২ ক্যারেট রুপা: ভরি ৪,২৪৬ টাকা
২১ ক্যারেট রুপা: ভরি ৪,০৪৭ টাকা
১৮ ক্যারেট রুপা: ভরি ৩,৪৭৬ টাকা
সনাতন রুপা: ভরি ২,৬০১ টাকা