বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিনোদন › শ্রেয়া ঘোষালের কটক কনসার্টে ভয়াবহ বিশৃঙ্খলা, দু’জন জ্ঞানহারানো—পুলিশের লাঠিচার্জ

শ্রেয়া ঘোষালের কটক কনসার্টে ভয়াবহ বিশৃঙ্খলা, দু’জন জ্ঞানহারানো—পুলিশের লাঠিচার্জ

favicon
অনলাইন সংস্করণ
শ্রেয়া ঘোষালের কটক কনসার্টে ভয়াবহ বিশৃঙ্খলা, দু’জন জ্ঞানহারানো—পুলিশের লাঠিচার্জ

ভারতের ওড়িশার কটকের বালি যাত্রা গ্রাউন্ডে জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের লাইভ কনসার্টে ঘটে গেছে বড় ধরনের বিশৃঙ্খলা। গায়িকা মঞ্চে আসার পর মুহূর্তেই দর্শকের ভিড় বাড়তে শুরু করে। শো চলাকালীন হঠাৎই দর্শকদের মাঝ থেকে গোলযোগ সৃষ্টি হয়, যা দ্রুত ভয়াবহ রূপ নেয়।


অতিরিক্ত ভিড়ের চাপে সামনে তৈরি হয় বিপজ্জনক পরিস্থিতি। ধাক্কাধাক্কির ফলে মঞ্চের সামনের ব্যারিকেড ভেঙে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিশৃঙ্খলার মধ্যেই দুই ব্যক্তি জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নেওয়া হয়। তবে পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।


শ্রেয়ার কনসার্টে ঘটে যাওয়া এই পরিস্থিতি আবারও আলোচনায় আনছে অতীতে আল্লু অর্জুনের অনুষ্ঠান কিংবা সম্প্রতি থালাপতি বিজয়ের ইভেন্টে ঘটে যাওয়া ভিড়-সংক্রান্ত বিশৃঙ্খলার বিষয়গুলো।


কনসার্টের সামনের অংশেই মূল উত্তেজনা তৈরি হয়, যখন অনেক দর্শক পছন্দের শিল্পীর কাছাকাছি যেতে ব্যারিকেড ভেঙে এগিয়ে আসতে থাকেন। ভিড় নিয়ন্ত্রণে পুলিশ মাঠে নামে এবং পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জও করা হয় বলে জানা গেছে।


পুলিশের দাবি, দর্শকের সংখ্যা অনুমানের চেয়ে অনেক বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি স্থিতিশীল করা সম্ভব হয়েছে।