সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › শীতের আমেজেও সবজির দাম চড়া, রাজধানীর বাজারে ক্রেতাদের নাভিশ্বাস

শীতের আমেজেও সবজির দাম চড়া, রাজধানীর বাজারে ক্রেতাদের নাভিশ্বাস

favicon
অনলাইন সংস্করণ
শীতের আমেজেও সবজির দাম চড়া, রাজধানীর বাজারে ক্রেতাদের নাভিশ্বাস

শীতের শুরু হলেও রাজধানীর সবজির বাজারে কোনো স্বস্তি নেই। গত এক সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ সবজির দাম বেড়ে বর্তমানে ৮০ টাকার ঘরে ঘুরছে। কিছু সবজি আবার সেঞ্চুরি পেরিয়ে ক্রেতাদের বাড়তি চাপের মুখে ফেলেছে।


শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ৬০ টাকা দামে বিক্রি হওয়া পটল এখন কেজি প্রতি ৮০ টাকা। শিম ১২০ টাকা, বেগুন ১০০ টাকা, পেঁয়াজের ফুল ৮০ টাকা, ঝিঙ্গা, চিচিঙ্গা এবং ঢেঁড়স কেজিপ্রতি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। বরবটি ১২০ টাকা, করলা ১০০ টাকা, শসা ৮০ টাকা, আলু ৩০ টাকা, কচু ৬০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, লাউ ৭০–৮০ টাকা, কাঁচা টমেটো ১০০ টাকা এবং কাঁচা মরিচ কেজিপ্রতি ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া মূলা ৬০ টাকা, গাজর ও পাকা টমেটো কেজিপ্রতি ১৪০ টাকা।


ব্যবসায়ীরা জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে বৃহস্পতিবার ঢাকায় সবজির ট্রাক কম ঢুকেছে, ফলে সরবরাহ সংকট তৈরি হয়েছে এবং দাম বেড়েছে।

অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, শীতের শুরুতে সাধারণত সবজির দাম কমে, কিন্তু এ বছর তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। অনেক সবজি গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ২০ টাকা পর্যন্ত বেশি দামে কিনতে হচ্ছে তাদের।


ক্রেতা হারুন অর রশীদ বলেন, “শীতের শুরুর সবজি সাধারণত হাতের নাগালে থাকে। কিন্তু এবার পরিস্থিতি আলাদা, দামে কোনো কমতি নেই। আয়-ব্যয়ের হিসাব মেলানো দিনদিন কঠিন হয়ে যাচ্ছে।”


সবমিলিয়ে রাজধানীর সবজির বাজারের লাগামহীন দাম সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ তৈরি করেছে।