বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিনোদন › শাহরিয়ার চৌধুরী ইমনের হত্যাকাণ্ড: ২১ বছরেও রহস্য অব্যাহত

শাহরিয়ার চৌধুরী ইমনের হত্যাকাণ্ড: ২১ বছরেও রহস্য অব্যাহত

favicon
অনলাইন সংস্করণ
শাহরিয়ার চৌধুরী ইমনের হত্যাকাণ্ড: ২১ বছরেও রহস্য অব্যাহত

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহের অস্বাভাবিক মৃত্যু ঘটে। পরিবার শুরু থেকেই দাবি করে আসছে, এটি কোনো আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।

বর্তমানে সালমান শাহ হত্যার মামলায় রেজভী আহমেদ ওরফে ফরহাদ আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। তার জবানবন্দির ভিত্তিতে সালমানের মা ১১ জনকে আসামি করে আদালতে মামলা করেন। আসামিদের মধ্যে রয়েছেন সালমানের স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুসি, ধনাঢ্য আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্রের খল অভিনেতা আশরাফুল হক ডন, রাবেয়া সুলতানা রুবি এবং আরও কয়েকজন।

রেজভীর স্বীকারোক্তি অনুযায়ী, হত্যার রাতে ডনের নেতৃত্বে হত্যাকারীরা সালমানের বাসায় প্রবেশ করেন। বাসার দরজা খুলে দেয় রুবি। ঘর থেকে আজিজ মোহাম্মদ ভাই যোগ দেন। ঘটনার পর রুবি ইউটিএলে ভিডিওতে বলেছেন, সালমানকে হত্যা করা হয়েছে এবং তিনি আদালতে সাক্ষ্য দিতে প্রস্তুত। তিনি বলেন, “ইমন আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। আমার ছোট ভাই রুমিরেও খুন করা হয়েছে।”

পিবিআইর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, রুবি ঘটনার সময়ে বাসায় উপস্থিত ছিলেন। দীর্ঘ খোঁজের পর ইউটিউবে তার বক্তব্য পাওয়া গেছে, তবে সত্যতা যাচাই করা প্রয়োজন।

লন্ডনে অবস্থানরত সালমান শাহর মা নিলুফার চৌধুরী দাবি করেছেন, রুবির বক্তব্য প্রমাণ করে যে তার ছেলে খুন করা হয়েছিল। তিনি তার নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশে ফিরিয়ে আনার এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করার আহ্বান জানান। নিলুফার চৌধুরী বলেন, “আমি বিচার চাই। এত বছর হতাশায় ভুগছি, দেশে নিরাপত্তা নেই, এজন্য লন্ডনে আছি।”