বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের গভীর শোক

ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের গভীর শোক

favicon
অনলাইন সংস্করণ
ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের গভীর শোক

দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্পে বাড়িঘর ধসে পড়া ও বিভিন্ন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২১ নভেম্বর) এক শোকবার্তায় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।


শোকবার্তায় তিনি উল্লেখ করেন, রাজধানী ঢাকার উঁচুতল ভবনসহ দেশের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাপ্ত তথ্যমতে, এখন পর্যন্ত ৬ জনের প্রাণহানি এবং দুই শতাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি বলেন, “বাংলাদেশে প্রবল ভূমিকম্পে মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাভিভূত। এ ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি আমি সহানুভূতি প্রকাশ করছি।”


তারেক রহমান আরও বলেন, যদি সরকার পূর্ব থেকেই কার্যকর প্রস্তুতি নিত, দুর্যোগ ব্যবস্থাপনায় উন্নতি ঘটানো যেত এবং মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, অতীতের মতো এবারও বাংলাদেশ দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠে সামনে এগিয়ে যাবে।


তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, “বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।”